ওয়েবসাইট ব্যবহারের সম্মতি
এই ওয়েবসাইট ব্যবহার করলে আপনি এই শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছেন। কোনো তথ্য ব্যবহার করার আগে নিজ দায়িত্বে যাচাই করা প্রয়োজন।
ডিরেক্টরি তথ্যের সঠিকতা
ডাক্তার, চেম্বার, সময়সূচি, ফোন নম্বর, ফি, ঠিকানা বা সেবার তথ্য সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের সাথে সরাসরি নিশ্চিত করুন।
ব্যবহারকারীর দায়িত্ব
ওয়েবসাইট ব্যবহারকারীকে সঠিক তথ্য ব্যবহার, ভদ্র যোগাযোগ, ভুল তথ্য রিপোর্ট এবং জরুরি অবস্থায় দ্রুত হাসপাতাল/জরুরি সেবায় যোগাযোগ করার দায়িত্ব নিতে হবে।
সেবা প্রদানকারী/লিস্টিং দায়িত্ব
ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে তাদের দেওয়া নাম, যোগ্যতা, ঠিকানা, সময়সূচি, ফোন নম্বর ও সেবা তথ্য সঠিক ও আপডেটেড রাখতে হবে।
চিকিৎসা পরামর্শ বা জরুরি সেবা নয়
সুনামগঞ্জ সেবা কোনো চিকিৎসা প্রতিষ্ঠান নয়। আমরা রোগ নির্ণয়, প্রেসক্রিপশন, চিকিৎসা সিদ্ধান্ত বা জরুরি সেবা প্রদান করি না।
সুপারিশ বা নিশ্চয়তা নয়
কোনো ডাক্তার বা প্রতিষ্ঠানের তথ্য থাকা মানে সুনামগঞ্জ সেবা তাদের চিকিৎসা মান, ফলাফল বা সেবার নিশ্চয়তা দিচ্ছে—এমন নয়।
নিষিদ্ধ ব্যবহার
ভুয়া তথ্য, স্প্যাম, হয়রানি, ডাটা স্ক্র্যাপিং, ক্ষতিকর কোড, প্রতারণা বা ওয়েবসাইটের অপব্যবহার নিষিদ্ধ।
দায়বদ্ধতার সীমাবদ্ধতা
ওয়েবসাইটের তথ্য ভুল বোঝা, পুরোনো তথ্য, যোগাযোগ ব্যর্থতা, সেবা গ্রহণের সিদ্ধান্ত বা তৃতীয় পক্ষের কার্যক্রমের জন্য আইন অনুযায়ী যতটুকু প্রযোজ্য তার বাইরে সুনামগঞ্জ সেবা দায়ী নয়।
শর্তাবলী আপডেট
এই শর্তাবলী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে পারে। পরিবর্তিত শর্তাবলী এই পেইজে প্রকাশ করার পর কার্যকর হবে।

